Monday, April 6, 2026

‘এক ডাকে অভিষেক’: ডায়মন্ড হারবারের মানুষের পাশে থাকতে অভিনব কর্মসূচি তৃণমূল সাংসদের

Date:

Share post:

বরাবরই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের (Diamond Harbour ) মানুষের পাশে থাকেন, সাহায্য়ের হাত বাড়িয়ে দেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। করোনা হোক বা আমফান, ইয়াস- ডায়মন্ড হারবারের বাসিন্দাদের সাহায্যে এগিয়ে গিয়েছেন অভিষেক। করোনা (Corona) নিয়ন্ত্রণে লোকসভা কেন্দ্রে তাঁর পদক্ষেপ রীতিমতো মডেল হয়ে ওঠে। লকডাউনের সময় রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন পিছিয়েপড়া স্থানীয় বাসিন্দাদের দরজায়। এবার অভিনব কর্মসূচি গ্রহণ করছেন তিনি। ‘এক ডাকে অভিষেক’– এই প্রকল্পে চালু করা হচ্ছে হেল্পলাইন নম্বর (Helpline Number)। হেল্পলাইন নম্বরটি হল : 7887778877

এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য নতুন জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে। ‘এক ডাকে অভিষেক’-এ যে হেল্পলাইন নম্বর দেওয়া হচ্ছে, তার মাধ্যমে সরাসরি সাংসদকে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন স্থানীয়রা।

ডায়মন্ড হারবারকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আট বছরের সাংসদ হিসেবে নিজের কাজের খতিয়ান ডায়মন্ড হারবারের মানুষের কাছে তুলে ধরতে শনিবারই হচ্ছে নিঃশব্দ বিপ্লব। এর পাশাপাশি, ডায়মন্ড হারবার মানুষের সমস্যার দ্রুত সমাধানে ‘এক ডাকে অভিষেক’ চালু হল বলে মনে করা হচ্ছে। তৃণমূল সাংসদের এই উদ্যোগে আপ্লুত স্থানীয়রা।


Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...