Friday, April 3, 2026

বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতে বিহারে ১৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানা গেছে। গত কয়েকদিন ধরে প্রবল ঝড় বৃষ্টি ও সেইসঙ্গে বজ্রপাত হচ্ছে বিহারে। তবে গত কয়েকদিনে মৃত্যুর ঘটনা ঘটেনি‘। রবিবার বিরাট এলাকা জুড়ে মুহুর্মুহু বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ভাগলপুরে ৬ জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে ৩ জন, বাঙ্কায় ২ জন, খাগাড়িয়ায় দু’জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে এক জন করে মৃত্যু খবর এসেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দানের কথাও জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেল এ বিহারের মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যের নিরীহ বাসিন্দাদের এভাবে মৃত্যুর ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত।  মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...