Saturday, April 4, 2026

জুলাইয়ে ত্রিপুরায় তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন, ঘোষণা অভিষেকের

Date:

Share post:

পাখির চোখ 2023-এর বিধানসভা নির্বাচন। সংগঠন আরও মজবুত করতে জুলাই মাসে ত্রিপুরায় দলীয় কার্যালয় এবং সদস্যপদ গ্রহণের কাজ শুরু করবে তৃণমূল। সোমবার, আগরতলায় সাংবাদিক বৈঠকে একথা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। উপনির্বাচনের প্রচারে ত্রিপুরা (Tripura) গিয়েছেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, জুলাই মাসে তৃণমূলের কার্যালয় উদ্বোধন করা হবে।

এরা আগের ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস গিয়েছিল। তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে ত্রিপুরার মাটি কামড়ে পড়ে আছে তৃণমূল। বারবার তৃণমূলের নেতা-কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। এমনকী, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে তাঁর কনভয়ে হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু তাও জমি ছাড়েনি তৃণমূল। ফল মিলেছে পুরভোটে। অন্যান্য বিরোধীদলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। এই পরিস্থিতিতে 2023 বিজেপিকে ত্রিপুরা-ছাড়া করার টার্গেট জোড়া ফুল শিবিরের। আর সেই লক্ষ্যেই জুলাই মাসে ত্রিপুরায় হচ্ছে তৃণমূলের কার্যালয়। একইসঙ্গে সদস্যপদ গ্রহণের কাজও শুরু হবে।

 


Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...