Friday, April 3, 2026

মধ্যরাতে আক্রান্ত সুদীপ রায় বর্মন, ভর্তি বেসরকারি হাসপাতালে

Date:

Share post:

তৃণমূল প্রার্থী পান্না দেবের পর এবার এবার দুস্কৃতি হামলায় আহত ৬, আগরতলার কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন!! বর্তমানে তিনি আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার গভীর রাতে রাজধানীর উজান অভয়নগরে তাঁর উপর দুস্কৃতিরা হামলা করেছে বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে কীভাবে তিনি আক্রান্ত হলেন? কোথায় ছিলো তাঁর দেহরক্ষীরা? কেন সুদীপবাবু দেহরক্ষী ছাড়াই নির্বাচনের সময় গভীর রাতে বাইরে বেরোলেন?


আরও পড়ুন:সুরমায় অভিষেকের মঞ্চ ভাঙার চেষ্টা, রাত জেগে পাহারা দিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা


জানা গিয়েছে রবিবার গভীর রাতে সুদীপ রায় বর্মন জানতে পারেন উজান অভয়নগর এলাকায় কংগ্রেস সমর্থকদের উপর দুষ্কৃতীরা হয়েছে। এরপর রাতেই তিনি প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গেলে তাঁর উপরও হামলা হয় বলে অভিযোগ। আহত সুদীপ রায় বর্মনকে রাতেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর সঙ্গে কোনও নিরাপত্তারক্ষী ছিল না বলেই জানা গিয়েছে। সবমিলিয়ে উপনির্বাচনের আগে রাজনৈতিক অশান্তিতে উত্তর ত্রিপুরা।



Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...