Friday, April 3, 2026

অগ্নিপথ:আজ তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক মোদির

Date:

Share post:

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ আন্দোলনের আবহে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানেরা। অগ্নিপথের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের কথা হতে পারে বলে খবর।


আরও পড়ুন: চারদিনে ৪০ ঘণ্টার জেরাতেও সন্তুষ্ট নয় ইডি, আজ ফের ইডির মুখোমুখি রাহুল


অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের মধ্যেই রবিবার ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনওমতেই অগ্নিপথ প্রকল্প থেকে পিছু হটছেন না তাঁরা। কড়া বার্তা দিয়ে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয়, যারা হিংসাত্মক বিক্ষোভরত সঙ্গে যুক্ত তাঁদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে না।
রবিবার অগ্নিপথ প্রকল্প নিয়ে তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এবার বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী।



Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...