Saturday, June 20, 2026

কয়লাপাচার-কাণ্ডে সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ড নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড়। সিবিআই নিরপেক্ষ তদন্ত করছে না বলে আগেই অভিযোগ তুলেছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। অন্যান্য রাজ্য থেকেও একই অভিযোগ উঠেছিল। এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের হল।এফআইআর করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের বিরুদ্ধে। এমনকি পুলিশ কথা বলেছে যিনি অভিযোগ জানিয়েছেন তার সঙ্গেও।
কয়লা পাচার কাণ্ড নিয়ে শাসকদলের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবারের একটি থানায় দায়ের করা হল এফআইআর (fir)। কারণ, সাক্ষী হিসেবে এক ব্যক্তিকে ডেকে হুমকি দিয়ে নিজেদের ইচ্ছা মতো বয়ান লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই আধিকারিকের বিরুদ্ধে।

আরও পড়ুন- অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার, ভর্তি ICU-তে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় এই এফআইআর হয়েছে। অভিযোগ দায়ের করেছেন জনৈক হাইবার আখান। তাঁর অভিযোগ, সাক্ষী হিসেবে তাঁকে নোটিশ দিয়েছিল সিবিআই। সেই নোটিশের ভিত্তিতে তিনি নিজাম প্যালেসে গিয়েছিলেন। সেখানে জিজ্ঞাসাবাদের নামে তাঁকে হুমকি দেন উমেশ কুমার (umesh kumar)। সিবিআই আধিকারিকদের দাবি মতো বয়ান রেকর্ড করার জন্য চাপও দেওয়া হয়। ওই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষ্ণুপুর থানার পুলিশ সিবিআই (cbi) তদন্তকারীর বিরুদ্ধে এফআইআর করেন।এই ঘটনায় সিবিআই তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, এফআইআরের পর সমস্ত নথি সংগ্রহ করেছে সিআইডি।এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...