Wednesday, June 24, 2026

শহরে বসেই বিদেশীদের সঙ্গে প্রতারণা, মহানগরীতে ফের ভুয়ো কল সেন্টার

Date:

Share post:

খাস কলকাতায় (Kolkata) ফের ভুয়ো কল সেন্টারের(Call centre) দৌরাত্ম্য, চাঞ্চল্য বেনিয়াপুকুর এলাকায়। সূত্রের খবর শহরে বসেই মার্কিন যুক্তরাষ্ট্র (USA) এবং কানাডার (Canada) বাসিন্দাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। পুলিশি হানায় ধৃত মূল পান্ডা সহ ৬ জন।

ছড়াচ্ছে প্রতারণার জাল, শহরজুড়ে ফের ভুয়ো কল সেন্টারের বাড়বাড়ন্ত। সল্টলেক , বাগুইহাটির পর এবার বেনিয়াপুকুর (Beniapukur), টেক সাপোর্ট দেওয়ার নামে বিদেশী নাগরিকদের সঙ্গে প্রতারণার ছক। নির্দিষ্ট খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে বেনিয়াপুকুর এলাকার একটি বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের (Kolkata Police) বিশেষ দল। সেখান থেকে গ্রেফতার করা হয় ৬ জনকে। বেশকিছু ল্যাপটপ এবং মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।  পুলিশ সূত্রে খবর বেনিয়াপুকুর এলাকার এক বাড়ি ভাড়া নিয়ে, ৬ জন যুবক মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বাসিন্দাদের কাছ থেকে টাকা পাঠানোর উদ্দেশ্য নিয়ে সেখানে কল সেন্টার চালাতে শুরু করেন। ঘটনাস্থল থেকে ৭টি ল্যাপটপ এবং ১৫টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কল সেন্টারটি সিল করে দেওয়া হয়েছে।  সাইবার ক্রাইম থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জালিয়াতির মূল পান্ডা মোসাবির ঘানিকে (২৮) জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।



Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...