Friday, April 3, 2026

Icc Ranking: প্রোটিয়াদের বিরুদ্ধে ভাল খেলার পুরস্কার পেলেন কার্তিক, অবনতি কোহলি-রোহিতের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার পেলেন দীনেশ কার্তিক (Dinesk Karthik)। আইসিসি-র (ICC) টি-২০ ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় ১০৮ ধাপ উঠলেন তিনি। এই মুহূর্তে  ৮৭ নম্বর স্থানে রয়েছেন কার্তিক। ওপর দিকে প্রোটিয়াদের বিরুদ্ধে ভালো খেলার সুবাদে প্রথম দশে ঢুকে পড়লেন ঈশান কিষান (Ishan Kishan)। দক্ষিণ আফ্রিকা সিরিজে দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল খেলার পুরষ্কার পেলেন ঈশান। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছেন ঈশান। ব্যাটারদের মধ্যে প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। অপর দিকে সিরিজে না খেলার দরুণ ২১ নম্বরে নেমে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। অবনতি হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও (Rohit Sharma)। ১৮ নম্বরে রয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে কার্তিকের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত খেলার কারণেই দলে ফিরেছেন তিনি। ফিরেই বাজিমাত কার্তিকের।

অপরদিকে টি-২০ বোলারদের তালিকায় তিন ধাপ উঠে এলেন যুজবেন্দ্র চ‍্যাহাল। ২৩তম স্থানে রয়েছেন চ‍্যাহাল। শীর্ষে রয়েছেন জশ হেজলউড। টেস্টে অলরাউন্ডারদের তালিকায় প্রথম স্থানে রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:Rumeli Dhar: সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার রুমেলি ধর

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...