Wednesday, June 24, 2026

ATK Mohunbagan: তিরির বদলি হিসাবে অস্ট্রেলিয়ার ব্রেন্ডন মাইকেল হামিলকে সই করাতে চলেছে মোহনবাগান

Date:

Share post:

অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ব্রেন্ডন মাইকেল হামিলকে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান (Atk Mohnbagan)। সূত্রের খবর, তিরির বদলি হিসাবে এই অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে সই করাতে চলেছে বাগান ব্রিগেড। শোনা যাচ্ছে, এশিয়া কোটার প্লেয়ার হিসাবেই হামিলকে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগানে আসার আগে ব্রেন্ডন মাইকেল হামিল অস্ট্রেলিয়ার দল মেলবর্ন ভিক্টোরির হয়ে খেলেছেন। সূত্রের খবর, ব্রেন্ডনের সঙ্গে ইতিমধ্যে  চুক্তি ফাইনাল করে ফেলেছে এটিকে মোহনবাগান।

ক্লাব কেরিয়ারে মেলবর্ন হার্টের হয়ে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেছেন হামিল। এরপরে কোরিয়ান লিগের ক্লাব সেওঙ্গনামের হয়ে খেলতে দেখা যায় তাকে। পরে লোনে গাঙ্গওয়ানের হয়ে খেলেন তিনি। এরপরে আবার অস্ট্রেলিয়াতে ফিরে আসেন হামিল। পরের বছরে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেন তিনি। এরপরের দুই বছর ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে খেলার পরে শেষ মেলবর্ন ভিক্টোরির হয়ে খেলতে দেখা যায় তাকে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে সবুজ মেরুন জার্সি গায়ে এটিকে মোহনবাগানের রক্ষণ সামলাতে দেখা যাবে তাকে।

আরও পড়ুন:Icc Ranking: প্রোটিয়াদের বিরুদ্ধে ভাল খেলার পুরস্কার পেলেন কার্তিক, অবনতি কোহলি-রোহিতের

 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...