Saturday, April 4, 2026

আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রী, রিডার-লেকচারারদের মর্যাদা বৃদ্ধি: বিল পাশ বিধানসভায়

Date:

Share post:

আরও এক বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসবেন মুখ্যমন্ত্রী। এবার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) আলিয়া-ই-জামিয়া পদ থেকে রাজ্যপালকে (Governor) সরিয়ে সেখানে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) বসাতে পদক্ষেপ করা হচ্ছে। সেই বিষয়ে বৃহস্পতিবার বিধানসভায় বিল পাশ হয়। সংখ্যালঘু মাদ্রাসার উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি বিধানসভায় (Assembly) বিলটি পেশ করেন। আচার্য বদলের পাশাপাশি রিডার এবং লেকচারারদের অ্যাসোসিয়েট প্রফেসরের মর্যাদা দেওয়া হয়েছে এই বিলে। বিল নিয়ে আপত্তি জানালেও, ভোটাভুটিতে হার নিশ্চিত ছিল বিজেপির। তাই সে পথে হাঁটেনি গেরুয়া শিবির। ফলে বিল ধ্বনি ভোটেই পাশ হয়ে যায়।

২০ তারিখ মন্ত্রিসভার বৈঠকেও সিদ্ধান্ত হয়, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আলিয়াতেও আচার্য পদে আনা হবে মুখ্যমন্ত্রীকে। রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকেই আপসারণ করা হচ্ছে রাজ্যপালকে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিলও পাশ হয়েছে বিধানসভায়।

নিয়ম মেনে বিল পাঠানো হবে রাজ্যপালের কাছে। যদি তিনি স্বাক্ষর না করেন সেক্ষেত্রে বিলটি ফের বিধানসভায় ফেরত আসতে পারে। তারপর তা আরও একবার রাজ্যপালের কাছেই যাবে। তখনও সম্মতি না দিলে অর্ডিন্যান্স জারি করে দিতে পারে রাজ্য।

 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...