Saturday, April 4, 2026

নব মহাকরণ থেকে সরছে কিছু সরকারি দফতর, কেন জানেন?

Date:

Share post:

নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে সরে যাচ্ছে একাধিক সরকারি দফতর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্থানান্তকরণের প্রক্রিয়া। এবার  নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এ বসবে আদালত। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


আরও পড়ুন:শুক্রবারের মধ্যে বাগ কমিটির কাছে এসএসসি-র সব রিপোর্ট চাইল আদালত 

রাজ্যের প্রায় সমস্ত সরকারি দফতরই বাম আমলে  বসত লালবাড়ি বা রাইটার্স বিল্ডিংয়ে। কিন্তু স্থান ছোট হওয়ায় সরকারি কজে অসুবিধা হত। আর সেকারণেই তৈরি হয় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। সেখানে এক থেকে সাততলা পর্যন্ত বসত সরকারি দফতরের কর্মীরা। কিন্তু আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল-সহ একাধিক দফতরকে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। ফাঁকা করা হচ্ছে এক থেকে সাততলা।


ভীষণই ঘিঞ্জি অবস্থায় রয়েছে রাজ্যের নগর দায়রা আদালত তথা সিটি সিভিল কোর্ট সহ একাধিক আদালত।  কাজের জন্য তাদের আরও জায়গা দরকার।জানা গেছে, এবার সেই আদালতগুলিই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এ স্থানান্তরিত করা হবে।


কয়েকদিন আগেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। জানা গেছে, সেই বৈঠকে এবিষয়ে আলোচনা হয়।ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নব মহাকরণের একতলা থেকে ছ’তলা পর্যন্ত থাকা দফতরগুলির সঙ্গে কথাও বলেছেন। ঠিক হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে এই দফতরগুলিকে সরানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।



Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...