Tuesday, June 9, 2026

লক্ষ্য শিল্পায়ন: আসানসোল-নয়াচরে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ২০২১-এ বিধানসভা ভোটে বিপুল আসনে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন রাজ্যে শিল্প এবং কর্মসংস্থানই এখন তাঁর পাখির চোখ। করোনাকাল কাটিয়ে গত এপ্রিলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আন্তর্জাতিক শিল্পমহলের কাছে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন (Nabanna) থেকে রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে বড় পদক্ষেপের কথা ঘোষণা করেন মমতা। জানান, সাংবাদিক বৈঠকে তিনি জানান, “আসানসোলে (Asansole) সেল গ্যাস পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। জিএসআই (GSI) ইতিমধ্যেই সার্ভে করেছে। সেল গ্যাসের বিশাল সম্ভাবনা রয়েছে ওখানে। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের অনুমোদন নিয়েই আমরা এটা করছি। সেল গ্যাসের উৎপাদনে আমরা ছাড় দিয়েছি।“

মুখ্যমন্ত্রী জানান, এখানে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। একইসঙ্গে হবে প্রচুর কর্মসংস্থান। আগামী দু’তিন বছরে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে সেল গ্যাসের উৎপাদনে। এখানে বড় শিল্প সম্ভাবনা শুরু হয়েছে। নয়াচরের ক্ষেত্রে আগের সরকারের আমলে যে চুক্তি হয়েছিল সেটা বাতিল করা হয়। সেখানে অ্যাকোয়া হাব ও সোলার পার্কে ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, এই নয়াচরে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্লান্ট গড়ে তুলতে চায় রাজ্য সরকার। নয়াচরের প্রতি বর্গমিটার জমি বছরে ১৭০০ কিলোওয়াট সৌরবিকিরণ পায়। তাই সেটাকে গুরুত্ব দিয়েই মুখ্যসচিব একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে অচিরাচরিত শক্তি দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিন বামফ্রন্ট সরকারের নয়াচর চুক্তি বাতিল ঘোষণা করা হল।



Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...