Saturday, June 27, 2026

Murshidabad: আগ্নেয়াস্ত্র পাচারে যুক্ত ৫৫ বছরের বিধবা, গ্রেফতার করল এসটিএফ

Date:

Share post:

বেআইনি অস্ত্র নিয়ে কারবার ৫৫ বছরের এক বিধবা মহিলার। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। কিন্তু তাঁর ব্যাগ খুলতেই পুলিশের(Police) চক্ষু চড়কগাছ। বেআইনি অস্ত্র পাচার এবং মাদক কারবারে সঙ্গে যুক্ত মুর্শিদাবাদের (Murshidabad) মর্জিনা বেওয়াকে(Marjina Beowa) গ্রেফতার করেছে এসটিএফ(STF)।

বেআইনি অস্ত্র কারবারির পর্দাফাঁস করল রাজ্য পুলিশ। মালদহের কালিয়াচক থানার শাহবাজপুর বাবুনটোলার বাসিন্দা মর্জিনা বেওয়া। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় নিউ ফরাক্কা (Farakka Police Station) স্টেশন থেকে। ধৃতের কাছ থেকে তিনটি অত্যাধুনিক সেভেন এমএম পিস্তল, তিনটি ম্যাগজিন সহ ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ফরাক্কা ব্রিজের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিলেন মর্জিনা। তার হাতে একটি ব্যাগ ছিল। আগে থেকেই এসটিএফের (STF) কাছে অস্ত্র পাচারের খবর ছিল। সেই অনুযায়ী পুলিশ আগে থেকেই ওঁৎ পেতেছিল ওই এলাকায়। কিন্তু পাচারকারি যে একজন প্রৌঢ়া হবেন, সেই খবর পুলিশের কাছে ছিল না। এদিকে ব্রিজের শেষ প্রান্তে মর্জিনাকে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, সন্দেহ হয় সাদা পোশাকে থাকা পুলিশ কর্মীদের। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে এবং তল্লাশি চালাতে বেরিয়ে আসে আসল সত্য। বিহারের মুঙ্গের থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসতেন মর্জিনা। তারপর ওই অস্ত্রশস্ত্র বিভিন্ন জায়গায় বিক্রি করতেন তিনি। এখানেই উঠছে একাধিক প্রশ্ন ,এত অস্ত্র কোথা থেকে কিনতেন ওই মহিলা? কাকেইবা বিক্রি করতেন?ধৃতকে হেফাজতে নিয়ে এর সঙ্গে আর কারা কারা জড়িত আছেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...