Wednesday, April 8, 2026

India Team: প্রস্তুতি ম‍্যাচে ব‍্যর্থ বিরাট-রোহিত, আউট হয়ে ক্রিজে থাকলেন কোহলি

Date:

Share post:

১ জুলাই ইংল‍্যান্ডের ( England) বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারত (India)। তার আগে বৃহস্পতিবার লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামে বিরাট কোহলি, রোহিত শর্মারা। সেই প্রস্তুতি ম্যাচে বড় রান করতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা থেকে বিরাট কোহলি। লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের ম্যাচে রোহিতের অবদান ২৫ রান। বিরাট করলেন ৩৩।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারতের রান ৮ উইকেটে ২৪৬। একটা সময় মাত্র ৮১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন শ্রীকর ভরত। তিনি ৭০ রানে অপরাজিত। বৃষ্টির জন্য ২৫ ওভার বাকি থাকতেই দিনের খেলা বাতিল হয়ে যায়। শুভমান গিল (২১), হনুমা বিহারী (৩), শ্রেয়স আইয়ার (০) কেউই রান পেলেন না। এই ম্যাচে লেস্টারের হয়ে খেলছেন জসপ্রীত বুমরা, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ ও প্রসিধ কৃষ্ণ।

এদিকে আউট হয়ে চটলেন বিরাট কোহলি। আউট হওয়ার পরে বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকলেন তিনি। তারপরেই আম্পায়ারের সঙ্গে কথা বলতে শুরু করলে। জিজ্ঞাসা করলেন আউট হওয়ার কারণ। টিভি আম্পায়ার বা তৃতীয় আম্পায়ার না থাকার কারণে, শেষ পর্যন্ত ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে সাজঘরের দিকে রওনা দেন বিরাট।

আরও পড়ুন:India Team: জয় দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযান শুরু করল হরমনপ্রীতরা

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...