Wednesday, June 24, 2026

Exam Paper : “মন ভালো নেই”! উত্তরপত্রে এমন লেখা, বিপাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

‘স্যার আজকে আমার মন ভালো নেই’ পরীক্ষার উত্তরপত্রে এমন কথা লিখে বিভাগীয় তদন্তের মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University) এক শিক্ষার্থী (Student)। বৃহস্পতিবার ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের (1st semester) এক শিক্ষার্থীর ওই অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পাতার ছবি ফেসবুকে (Facebook) ছড়িয়ে পড়ে। যেখানে লেখা আছে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’।

উত্তরপত্রটি কোনও পরীক্ষার অংশ না হলেও এর বাঁ পাশে লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লিখে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই প্রশাসন তৎপর হয়।এরপর তলব করা হয় বিভাগের ওই শিক্ষার্থীকে। তিনি বলেন, ‘মজা করে’ লেখা এই ঘটনা যে এতদূর যাবে, তা তিনি ভাবতে পারেননি। একটা অতিরিক্ত কাগজে মজা করে লিখেছিলাম। কিন্তু এতটা ছড়িয়ে পড়বে, আমি ভাবিনি৷ স্যাররাও ডেকেছেন আমাকে। আমি ক্ষমা চেয়েছি। ”

ঘটনার জন্য শিক্ষকদের কাছে এই শিক্ষার্থী ভুল স্বীকার করে নেন বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমিন উদ্দীন।তিনি বলেন, এই শিক্ষার্থী অতিরিক্ত উত্তরপত্রটি কীভাবে সংগ্রহ করেছে, তা  জানার চেষ্টা চলছে।



Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...