Saturday, April 4, 2026

Wimbledon: বড় সিদ্ধান্ত উইম্বলডনের, ইউক্রেনের উদ্বাস্তুদের বিনামূল্যে ম‍্যাচ দেখার সুযোগ আয়োজকদের

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল উইম্বলডন (Wimbledon) আয়োজকরা। ইউক্রেনের (Ukraine) উদ্বাস্তুদের পাশে দাঁড়ালেন তারা। ইউক্রেনের উদ্বাস্তু বা কোভিড যোদ্ধাদের বিনামূল্যে উইম্বলডন দেখার সুযোগ দিচ্ছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। আসন্ন টুর্নামেন্টের জন্য ইউক্রেনের উদ্বাস্তুদের বিনামূল্যে টিকিট প্রদান করবে আয়োজকরা। শুক্রবার এমনটাই ঘোষণা করেছে তারা। এছাড়া ইউক্রেনে ক্ষতিগ্রস্থ মানুষ ও উদ্বাস্তুদের জন্য আড়াই লক্ষ পাউন্ড অর্থ অনুদান দেবে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। এই উদ্যোগটি নেওয়া হয়েছে টেনিস প্লেয়েজ ফর পিস ইনিশিয়েটিভ ও ব্রিটিশ রেড ক্রস ইউক্রেন অ্যাপিলের সাহায্যে।

এদিন এই নিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, “ইউক্রেনে অন্যায় সামরিক অভিযানে যাঁরা ক্ষতিগ্রস্ত, আমরা তাঁদের পাশে রয়েছি। তাই একটা বিকাল ওঁদের জন্য রাখা হয়েছে।”

সম্প্রতি ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক হামলার প্রতিবাদে সরব হয়েছে গোটা বিশ্ব। বাদ নেই ক্রীড়া জগতও। আর এই কারণে সমস্ত রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়েছে আসন্ন উইম্বলডন থেকে।

আরও পড়ুন:India Team:’দায়িত্ব নিতে পছন্দ করি’, আয়ারল্যান্ড ম‍্যাচে আগে বললেন নেতা হার্দিক

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...