Wednesday, June 24, 2026

রাত পোহালেই ত্রিপুরা উপনির্বাচনের প্রহসনের গণনা, ফলাফল যাইহোক একইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই ত্রিপুরা উপনির্বাচনের চারটি কেন্দ্রের ফল ঘোষণা। রবিবার
সকাল ৮টা থেকে শুরু গণনা। দুপুরের মধ্যেই ফলাফল সামনে চলে আসবে। গত ২৩ জুন ৬ আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা ও যুবরাজনগরে ভোট গ্রহণ হয়। রবিবার ৬ আগরতলা, টাউন বড়দোয়ালি কেন্দ্রের গণনা হবে আগরতলার উমাকান্ত একাডেমিতে। এছাড়া সুরমার গণনা হবে সালেমা ব্লকে এবং যুবরাজনগরের গণনা হবে ধর্মনগরে।

যদিও উপনির্বাচনের নামের এই ভোট ছিল গেরুয়া সন্ত্রাসের রক্তাক্ত ছবি। অসম, মনিপুর থেকে পেশাদার গুন্ডা ও বহিরাগতদের এনে গুন্ডামি থেকে শুরু করে বাইক বাহিনীর দাপাদাপি ছিল চোখে পড়ার মতো। যেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পুলিশ কর্মীকেও ছুরি মারে। আক্রান্ত হয়েছিলেন সাংবাদিকরাও। ভোটে কারচুপি করতে তৃণমূলের প্রার্থী, পোলিং এজেন্ট থেকে শুরু করে কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছিল বিজেপির গুন্ডার। বিজেপি সন্ত্রাসকে ছাড় পাননি প্রবীণ নাগরিক থেকে শুরু করে মহিলারাও। সবমিলিয়ে উপনির্বাচনের নামে কার্যত প্রহসন হয়েছে ত্রিপুরায়।

কারচুপি, সন্ত্রাস, রিগিং, ছাপ্পার এই প্রহসনের ভোটে ফলাফল যাইহোক না কেন, তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বার্তা, ত্রিপুরায় গণতন্ত্র না ফেরা পর্যন্ত একইঞ্চি জমিও ছাড়া হবে না বিজেপিকে। তেইশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মতো ত্রিপুরাবাসীও নতুন ভোরের সূর্য দেখবে। তৈরি হবে মা-মাটি-মানুষের সরকার, এমনটাই দাবি ঘাসফুল শিবিরের।

আরও পড়ুন- রাত পোহালেই চন্দননগর পুরনিগমে উপনির্বাচন, কড়া নিরাপত্তা বলয়

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...