Saturday, June 13, 2026

হেমন্ত সোরেন গ্রেফতারি: ED-কে নোটিশ জারি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) গ্রেফতারি মামলায় ইডি (ED)-কে নোটিশ জারি করল সর্বোচ্চ আদালত। ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টেও (Jharkhand High Court) জামিনের আবেদন করেছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে সেই মামলার রায় দান স্থগিত রেখেছে হাইকোর্ট। এরপরই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন হেমন্ত। সোমবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় এজেন্সিকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ।

জমি সংক্রান্ত মামলায় ৩১ জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) নেতা হেমন্ত সোরেনকে। এরপরই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেন হেমন্ত। কিন্তু সেই শুনানিতে রায় দান এখনও স্থগিত রেখেছে হাইকোর্ট। নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি বিরোধীদের দমিয়ে রাখার যে প্রক্রিয়া শুরু করেছিল কেন্দ্রের ক্ষমতাসীন সরকার, তার অন্যতম বড় উদাহরণ হেমন্তের গ্রেফতারি। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার পরই দলের ব্যাটন হাতে নিয়ে বিজেপিকে দুরমুশ করার কাজ শুরু করেন কল্পনা সোরেন (Kalpana Soren)।

তবে শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি নয়, বিচার ব্যবস্থার একাংশও যে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে তা বাংলার একাধিক মামলায় সামনে এসেছে। সেই একই ধরনের অবিচারের শিকার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর জামিন মামলাতেও রায়দান স্থগিত করেই লোকসভা নির্বাচন (Loksabha Election) প্রক্রিয়া পার করছে হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হতেই শুরু হয়েছে পদক্ষেপ। একদিকে সর্বোচ্চ আদালত ইডি-কে নোটিশ জারি করেছে জামিনের প্রত্যুত্তর দেওয়ার জন্য। এই মামলা পরের সপ্তাহে ফের শুনানির জন্য রাখার কথাও জানিয়েছে সর্বোচ্চ আদালত।

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...