Thursday, April 2, 2026

শাহের তোপের পরই সমাজকর্মী তিস্তা শীতলবাদকে গ্রেফতার করল গুজরাট ATS

Date:

Share post:

গুজরাট দাঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সমাজকর্মী তিস্তা শীতলবাদকে(Tista Shitalbad) কাঠগড়ায় তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। আর খোদ শাহের কোপের মুখে পড়ার পরই গ্রেফতার হতে হল ওই সমাজকর্মীকে। শাহের বক্তব্যের কয়েক ঘণ্টার পরই মুম্বইয়ে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে গুজরাত অ্যান্টি টেরর স্কোয়াড(Gujrat ATS)। জানা যাচ্ছে, আজই গুজরাটের আহমেদাবাদে নিয়ে যাওয়া হবে তাঁকে।

গত শুক্রবারই গুজরাত দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ তদন্তকারী দলের দেওয়া ক্লিনচিট বজায় রেখেছিল শীর্ষ আদালত। তিন বিচারতির ডিভিশন বেঞ্চ দাঙ্গায় নিহত কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির আর্জি খারিজ করে দিয়েছিল। শীর্ষ আদালতের ওই নির্দেশকে হাতিয়ার করেই এদিন সকালে বিশিষ্ট সমাজকর্মী এবং গুজরাত দাঙ্গার ভয়াবহ চিত্র গোটা বিশ্বের কাছে তুলে ধরা সমাজকর্মী তিস্তা শীতলবাদকে তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ‘গুজরাত দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালিয়েছেন সমাজকর্মী তিস্তা শীতলবাদ।’

খোদ শাহের এই বক্তব্যের পর স্বরাজ্য থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসা ব্যক্তিকে তুষ্ট করতে ময়দানে নামে গুজরাট সরকার। শীতলবাদকে গ্রেফতার করতে কোমর বেঁধে ময়দানে নামে গুজরাত অ্যান্টি টেরর স্কোয়াড। তাদের দুটি দলের একটি দল এদিন যায় সান্তাক্রুজ থানায় এবং অন্যটি যায় তিস্তার বাড়িতে। তাঁকে তুলে নিয়ে আসা হয় থানায়। এবং গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, এই ঘটনায় এক প্রাক্তন পুলিশ আধিকারিক আর বি শ্রীকুমারকেও গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ অমিত শাহের তোপের পর যেভাবে ওই সমাজকর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করল গুজরাট অ্যান্টি টেরর স্কোয়াড তাতে প্রশ্ন উঠছেই।


Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...