Saturday, April 4, 2026

India Team:’দায়িত্ব নিতে পছন্দ করি’, আয়ারল্যান্ড ম‍্যাচে আগে বললেন নেতা হার্দিক

Date:

Share post:

একদিকে যখন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) হাত ধরে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্ট ম‍্যাচের প্রস্তুতিতে ব‍্যস্ত বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। তখনই অপরদিকে ভিভিএস লক্ষণের (VVS Laxman) তত্ত্বাবধানে রবিবার আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে আরেক টিম ইন্ডিয়া। আইরিশদের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তারই প্রস্তুতি নেমে পড়ল হার্দিকরা। সেই ছবি পোস্ট করল বিসিসিআই (BCCI)।

বিরাট কোহলি, রোহিত শর্মারা ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ায় তুলনামূলক তরুণ এক ভারতীয় দলকে আয়ারল্যান্ড সফরে পাঠিয়েছে বিসিসিআই। তাই আইরিশদের বিরুদ্ধে বেশ কিছু নতুন মুখকে ভারতীয় জার্সিতে খেলতে দেখা যেতে পারে। তাদের মধ্যে অন্যতম হলেন উমরান মালিক। আইপিএলে বল হাতে আগুন পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেও, একটি ম্যাচ খেলেননি উমরান। তাই আয়ারল্যান্ড সফরে কি তাঁর ভাগ্যে শিকে ছিঁড়বে? রবিবারের ম্যাচের আগেরদিন প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসাবে সাংবাদিক সম্মেলন এসে তারই উত্তর দিলেন হার্দিক।

এই নিয়ে হার্দিক বলেন,”আমরা অবশ্যই নতুনদের সুযোগ দিতে চাই। কিন্তু তার পাশাপাশি সেরা একাদশ নিয়ে মাঠে নামাটাও আমাদের লক্ষ্য। তবে হ্যাঁ, এমন পরিস্থিতিতে আসার সম্ভাবনা রয়েছে যেখানে আমরা নতুনদের অভিষেক ঘটানোর সুযোগ দেব। পরিস্থিতি যাই হোক না কেন, মাঠে সেরা একাদশ নিয়ে যাতে নামতে পারি, সেই দিকেই সবার আগে আমাদের নজর থাকবে।”

এদিকে প্রথমবার দেশকে নেতৃত্ব দেবেন হার্দিক। সেই নিয়ে উচ্ছসিত তিনি। এই নিয়ে তিনি বলেন,” দায়িত্ব নিতে ভালোবাসি। আমি দেখেছি, যখনই দায়িত্ব নিয়ে মাঠে নামি ভালো খেলি। আমি আমার নেতৃত্ব দলের মধ‍্যে এমনভাবে ভাগ করব, যাতে ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারে।”

আরও পড়ুন:India Team: একম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয় হরমনপ্রীতদের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...