Saturday, April 4, 2026

India Team: একম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয় হরমনপ্রীতদের

Date:

Share post:

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ল টিম ইন্ডিয়া (India Team)। শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍‍্যাচ জিতে সিরিজ জিতে নিলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ২-০। শনিবার লঙ্কানদের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতল ভারতের মহিলা দল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ৪৫ রান করেন বিশ্মী। ৪৩ রান করেন আতাপাত্তু। ভারতের হয়ে দুই উইকেট নেন দিপ্তী শর্মা। একটি করে উইকেট নেন রেণুকা সিং, রাধা যাদব, পূজা বস্ত্রকার এবং হরমনপ্রীত কৌর।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারতকে জয়ের রাস্তায় নিয়ে যায় স্মৃতি মান্ধনা এবং হরমনপ্রীত কৌর। ৩৯ রান করেন স্মৃতি। ৩১ রানে অপরাজিত হরমনপ্রীত।

আরও পড়ুন:Srilanka: দুঃসময়ে খেলতে এসেছে অস্ট্রেলিয়া, কৃতজ্ঞতা লঙ্কান সমর্থকদের

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...