Tuesday, June 23, 2026

যাদবপুরের বিশাখকে একই সঙ্গে ফেসবুক- গুগলের কোটি টাকার চাকরির প্রস্তাব

Date:

Share post:

সত্যিই এ যেন কোটি টাকার স্বপ্ন! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র বিশাখ মণ্ডল একই সঙ্গে ফেসবুক ও গুগলের কাছ থেকে কোটি টাকা বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন। তাঁকে ১.৮৩ কোটি টাকার বার্ষিক প্যাকেজের প্রস্তাব দিয়েছে ফেসবুক। আর গুগল দিয়েছে ১.৪০ কোটি টাকার বার্ষিক প্যাকেজের চাকরির প্রস্তাব। তবে বিশাখ একা নন এবছর যাদবপুরের মোট ১০ জন কৃতী পড়ুয়া বার্ষিক এক কোটি টাকার বেশি প্যাকেজের চাকরি পেয়েছেন।

রামপুরহাটের ছাত্র বিশাখ। রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। উচ্চ মাধ্যমিকে বিশাখের স্থান ছিল দ্বাদশ। জয়েন্ট এন্ট্রান্স দিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অত্যন্ত ভালো ফল করে পড়াশোনা শেষ করেন। বিশাখের মা শিবানীদেবী অঙ্গনওয়াড়ি কর্মী। বিশাখ প্রথমে গুগল- লন্ডন থেকে এক কোটি চল্লিশ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের চাকরির প্রস্তাব পান । তার পরে গত মঙ্গলবার পান ফেসবুক-লন্ডনের প্রস্তাব। বিশাখকে আগামী অগাস্ট বা সেপ্টেম্বর নাগাদ কাজে যোগ দিতে হবে। তার কর্মক্ষেত্র হবে লন্ডন।

তবে বিশাখের জীবনের শুরুটা কিন্তু এত সুন্দর স্বপ্নের মত ছিল না। বিশাখ তখন বছর তিনেকের শিশু। সংসারে চরম দারিদ্র্য। ছেলেকে মানুষ করতে , বড় করতে মা শিবানীদেবী চাকরি নিতে বাধ্য হন অঙ্গনওয়াড়িতে। শুরুতে ভাড়ার ঘরে থাকতেন। তারপর আত্মীয়-পরিজনের ছোট ফ্ল্যাটে উঠে যান তাঁরা। ছেলে এখন এতভাল কাজ পেয়েছেন শুনে স্বাভাবিকভাবেই মা খুব খুশি।আজ এই সুখের দিনে শিবানী দেবীর তাই চোখে জল । বললেন ছেলেকে মানুষ করতে চেয়েছিলাম। অঙ্গনওয়াড়ি কর্মীর সামান্য বেতনে কুলোতে পারতাম না। বাপের বাড়ির সাহায্য ছাড়া এই জায়গায় পৌঁছনো প্রায় অসম্ভব ছিল।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...