Thursday, April 2, 2026

কলকাতায় যাতায়াতে নয়া দিশা, শুরু হবে ‘ফিডার সিস্টেম’: ফিরহাদ

Date:

Share post:

কলকাতায় যাতায়াতের নয়া দিশা। এবার মেট্রোর (Metro) সঙ্গে যুক্ত হবে সরকারি বাস পরিষেবা। নাম দেওয়া হবে ‘ফিডার সিস্টেম’। শনিবার, একথা জানান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানান, মেট্রো স্টেশনগুলিতে (Metro Station) সরকারি বাসে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। মুম্বই-তে এই ধরনের বাস সার্ভিস আছে বলে জানান পরিবহন মন্ত্রী (Transport Minister)।

ব্যারাকপুর থেকে কামারহাটির ভিতরের এলাকা দিয়ে ‘ফিডার’ সার্ভিস থাকবে দক্ষিণেশ্বর (Dakshineswar) পর্যন্ত। ফিরহাদ জানান, ২০৩০-এর মধ্যে শহরের সব বাস যেমন ব্যাটারি চালিত হবে, তেমনই সেগুলিকে মেট্রো স্টেশনের সঙ্গে জুড়েও দেওয়া হবে।

বিভিন্ন এলাকা থেকে যাত্রীদের সরাসরি মেট্রো স্টেশনের কাছাকাছি আনার জন্যই এই উদ্যোগের কথা ভাবা হয়েছে। তাই সব মেট্রো স্টেশনকে ফিডার পদ্ধতিতে আনা হবে। ফিরহাদ বলেন, আগামী দিনে কলকাতাকে যানজট মুক্ত করার লক্ষ্যেই ফিডার পদ্ধতি চালু করতে হবে। কলকাতায় মাত্র সাত শতাংশ উন্মুক্ত। যেভাবে গাড়ি বাড়ছে, তাতে আগামী দিনে যানজট বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। যানজট কমাতে একাধিক উড়ালপুল করেছে এই সরকার। বিকল্প ভাবনা থেকেই ফিডার পরিষেবার পরিকল্পনা করা হচ্ছে।



Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...