Wednesday, June 24, 2026

শেষ রক্ষা হল না, মল্লিকবাজারে বেসরকারি হাসপাতালের ৮ তলার কার্নিশ থেকে ঝাঁপ রোগীর

Date:

Share post:

মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালের ৮তলার কার্নিশ থেকে ঝাঁপ দিলেন রোগী (Patients)। হাসপাতাল সূত্রে খবর, গত বৃহস্পতিবার হাসপাতালে (Hospital) ভর্তি হন সুজিত অধিকারী (Sujit Adhikari) নামে ওই ব্যাক্তি। শনিবার, সকালে হঠাৎ সবার নজরের আড়ালে তিনি আটতলার কার্নিশে উঠে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে নামানোর চেষ্টা করে। খবর যায় দমকলে। একঘণ্টা ধরে পুলিশ ও দমকল তাঁকে উদ্ধারের চেষ্টা করে। নিয়ে যাওয়া হয় হাইড্রোলিক ল্যাডার। সঙ্গে জাল। কিন্তু আচমকা কার্নিশ থেকে ঝুলতে থাকেন সুজিত। শেষে ঝাঁপ দেন তিনি।

এদিন, হাসপাতালের আটতলায় একটি জানলা দিয়ে কার্নিশে উঠে পড়েন ওই রোগী। দেখা মাত্রই খবর দেওয়া হয় দমকলকে। মল্লিকবাজার মোড়ে ভিড় জমা অনেকে। এলাকায় তীব্র যানজট তৈরি হয়। হাসপাতাল সূত্রে খবর, স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছিলেন। তাঁকে বোঝানোর চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা। কার্নিশে পা ঝুলিয়ে বসে ছিলেন ওই রোগী। পৌনে ১টা নাগাদ রোগীর এক আত্মীয় হাসাপাতালে যায়। সে সময় ঝাঁপ দেওয়ার হুমকি দেন ওই রোগী। এরপরেই আচমকা ঝাঁপ দেন সুজিত। আশঙ্কাজনক আবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে।

আরও পড়ুন:বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম ব্যান্ডেল স্টেশনে

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...