Monday, April 6, 2026

ত্রিপুরার মানুষের দাবি নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব: অভিষেক

Date:

Share post:

ত্রিপুরার সকল মা -ভাই -বোনদের ধন্যবাদ। যাঁরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বা যারা দেননি তাঁদের সকলের সব দাবি-দাওয়া নিয়ে আমরা আগামী দিনে লড়াই করতে বদ্ধপরিকর। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, আমি যে কথা ত্রিপুরায় ঢোকার প্রথম দিন বলেছিলাম আজও সেই কথাই বলছি, আমাদের ৬ মাস লাগুক, ২ বছর লাগুক, ৬ বছর লাগুক, ১০ বছর লাগুক যতদিন না ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেস ১ছটাক জমিও ছাড়বে না। আমরা আমাদের লড়াইয়ে বদ্ধপরিকর। আমরা যে মানসিকতা নিয়ে লড়াই শুরু করেছিলাম সেই মানসিকতা নিয়েই আগামী দিনে লড়ব।

অভিষেক বলেন, মুক্ত বাতাসে , স্বাধীনভাবে মাথা উঁচু করে মানুষ যাতে ত্রিপুরার মাটিতে বেঁচে থাকতে পারেন সেটা আজকের দিনে জেতা জনপ্রতিনিধিরা সুনিশ্চিত করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নির্বাচনে জয়ী হওয়া সকল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক বলেন, “তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা মার খেয়ে, ময়দানে লড়াই করেছেন, এক ইঞ্চি জমিও ছাড়েননি আমি তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। মানুষের দাবিকে অগ্রাধিকার দিয়ে ত্রিপুরার উন্নয়নে আগামী ৬ মাস আপনারা কাজ করুন আমি সকলকে সেই অনুরোধ করব।”

আরও পড়ুন- সোমবার স্কুল খুলছে, কোভিড বিধি মেনে চলতে কড়া নির্দেশ নবান্নর

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...