Saturday, April 4, 2026

সোমবার স্কুল খুলছে, কোভিড বিধি মেনে চলতে কড়া নির্দেশ নবান্নর

Date:

Share post:

গ্রীষ্মকালীন ছুটি শেষে সোমবার অর্থাৎ আগামিকাল স্কুল খুলছে । প্রতিটি স্কুলেই যাতে কোভিড বিধি মেনে চলা হয় সে ব্যাপারে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন । এ ব্যাপারে সমস্ত জেলার জেলাশাসকের কাছে স্কুলশিক্ষা দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা গিয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি অর্থ সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি গ্রীষ্মের ছুটি শেষে ২৭ জুন থেকে আবার খুলবে। সকল প্রকার কোভিড বিধি কঠোরভাবে মেনেই স্কুল খোলা হবে। যেহেতু সোমবার থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে, তাই রবিবারের মধ্যেই স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে নবান্ন।

নবান্নর তরফে প্রত্যেক জেলা শাসককে বিশেষ নির্দেশে বলা হয়েছে, প্রত্যেক জেলায় শিক্ষা বিষয়ে দেখভালের জন্য যে অতিরিক্তি জেলাশাসক রয়েছেন, তাঁদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হোক। তাঁরাই নিশ্চিত করবেন পড়ুয়ারা স্কুলে আসার আগে এবং ফিরে যাওয়ার পরে যাতে কোভিড বিধি মেনে স্কুল এবং শ্রেণিকক্ষ গুলিকে ভালোভাবে স্যানিটাইজ ও পরিচ্ছন্ন করা হচ্ছে কী না।

এদিকে সরকারের তরফে যেমন স্কুল স্যানিটাইজ করার দিকে নজর দেওয়া হচ্ছে । তেমনি পড়ুয়ারাও এতদিন পরে বৃষ্টিতে ভিজে স্কুল যেতে তৈরি । সকলেই ব্যাগ -টিফিন বক্স -ওয়াটার বোতলের পাশাপাশি ছাতা- রেইনকোট গুছিয়ে রাখছেন । যাতে ঝমঝম বৃষ্টিতেও কিছুতেই স্কুল যাওয়া বন্ধ না হয়। জুতো ভিজিয়ে কাদা মেখে স্কুল যাওয়ার মজাই আলাদা । শৈশবের এই আনন্দের মুহূর্ত স্কুলপড়ুয়ারা ছাড়া আর কারাইবা বুঝবে। তাই বহুদিন পর কাল থেকে আবার নতুন জীবনের পথে স্কুল পড়ুয়ারা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...