Saturday, April 4, 2026

UN on Teesta Shitalvad: সমাজকর্মী তিস্তা শীতলবাদের গ্রেফতারে নিন্দা রাষ্ট্রসঙ্ঘের

Date:

Share post:

গুজরাট (Gujrat) হিংসা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ক্লিনচিট দেওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) তোপের সমাজকর্মী (Social activist) তিস্তা শীতলবাদ (Teesta Shitalvad)। মোদির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সমাজকর্মীকে কাঠগড়ায় তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই গুজরাট (Gujarat) পুলিশের শাখা এটিএস (ATS) তিস্তা শীতলবাদকে (Teesta Shitalvad) তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় গতকাল অর্থাৎ শনিবার। এবার তিস্তার গ্রেফতারির ঘটনার তীব্র নিন্দা করল রাষ্ট্রসংঘ (UN)।

উল্লেখ্য গত শুক্রবারই গুজরাট হিংসার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ তদন্তকারী দলের দেওয়া ক্লিনচিট এর রায় বজায় রেখেছিল শীর্ষ আদালত ( supreme court)। তিন বিচারতির ডিভিশন বেঞ্চ হিংসার ঘটনায় নিহত কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির আর্জি খারিজ করে দেয়। মূলত সেই নির্দেশকে হাতিয়ার করে সমাজকর্মী তিস্তা শীতলবাদকে তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।শাহের এই বক্তব্যের পর স্বরাজ্য থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসা ব্যক্তিকে তুষ্ট করতে ময়দানে নামে গুজরাট সরকার (Gujrat Government)। এরপরই তিস্তা শীতলবাদকে গ্রেফতার করতে উঠে পড়ে লাগে গুজরাট ATS। এই নিয়ে মুখ খুললেন রাষ্ট্রসঙ্ঘের এক আধিকারিক।

মেরি লওলর নামের ওই আধিকারিক বলেছেন, “ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর এক কণ্ঠস্বর তিস্তা। মানবাধিকার রক্ষা করা কোনও অপরাধ নয়।” শুধু তাই নয় কেন্দ্রের পদাধিকারী ব্যক্তিদের আক্রোশের ফলে এভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়েও উদ্বিগ্ন তিনি। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।



Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...