Friday, April 3, 2026

গড়িয়াহাটের গেস্টহাউসে SAIL- এর প্রাক্তন ডিজিএমের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

ফের শহরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার।গড়িয়াহাটের একটি গেস্টহাউস থেকে সোমবার এই দেহ উদ্ধার হয়।ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি তাঁকে খুন করা হয়েছে, তা নিয়ে তৈরি বয়েছে ধোঁয়াশা। যদিও এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পৃথ্বীশ কুমার গায়েন। তিনি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কাজ করতেন। মাস খানেক আগেই অবসর নিয়েছিলেন।আদতে তাঁর বাড়ি  তমলুক।যদিও দক্ষিণ কলকাতার (South Kolkata) রাজডাঙা এলাকায় তাঁর পরিজনরা থাকতেন। তবু গত এক বছর ধরে এই ডোভার লেনের গেস্ট হাউসেই কেন তিনি থাকতেন তারই উত্তর খুঁজছে পুলিশ। সোমবার বেলা একটা নাগাদ সৌরেন্দ্র বিক্রম মুখোপাধ্যায় পুলিশকে জানান, গড়িয়াহাটে তাঁদের একটি গেস্টহাউস রয়েছে। সেখানেই দ্বিতীয় তলের ১৪ নম্বর ঘরের আবাসিকের এদিন সকাল থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না।

সকালে গেস্টহাউসের (Gariahat Guest House) এক কর্মী পৃথ্বীশবাবুকে খাবার দেওয়ার জন্য দরজায় ধাক্কা দিলেও তিনি কোনও সাড়া দেননি।তখনই সন্দেহ হওয়ায় বাথরুমের পাশের প্যাসেজ দিয়ে ওই গেস্টহাউসের এক কর্মী ঘরে প্রবেশ করেন। গিয়ে দেখেন, বিছানা থেকে মাটিতে ঝুলছে তাঁর অর্ধেক দেহ। শরীর নেই কাপড়ও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গেস্টহাউসের ১৪ নম্বর ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অতিরিক্ত মদ্যপানের জন্য বেশ কিছুদিন রিহ্যাবেও ছিলেন পৃথ্বীশ কুমার গায়েন। রিহ্যাব থেকে ছাড়া পাওয়ার পর গত বছর ফের নতুন করে মদ্যপান শুরু করেন তিনি। যা নিয়ে ছেলের সঙ্গে ঝামেলা হয়। সেই কারণেই তিনি আলাদা থাকতেন বলে জানা গিয়েছে। তবে কেন তাঁর এই পরিণতি তারই উত্তর খুঁজছে পুলিশ।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...