Saturday, June 13, 2026

Corona: সামান্য স্বস্তি দিয়ে কমল করোনায় দৈনিক সংক্রমণ

Date:

Share post:

লাফিয়ে বাড়ছিল করোনা (Corona), এখনও সার্বিক গ্রাফ ঊর্ধ্বমুখী। তবুও তারই মধ্যে খানিক স্বস্তি মিলল গত ২৪ ঘণ্টার রিপোর্টে। অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central health Ministry) তরফে যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ,গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Corona) আক্রান্ত ১১,৭৯৩ জন। এই সংখ্যাটা গত কয়েকদিনের নিরিখে অনেকটাই কম।

১৭ হাজার থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে প্রায় ১২ হাজারের ঘরে। তবুও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না এখনই। একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৯৫৪ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬,৭০০। তবে দেশের তুলনায় এই রাজ্যে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গতকালও সংক্রমিত হয়েছিলেন ৫৫১ জন।গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় তা বেড়ে প্রায় দ্বিগুণ হল। অন্যদিকে আবার অ্যাকটিভ কেস নিয়ন্ত্রণ না করা গেলে সামগ্রিকভাবে কোভিড গ্রাফে স্বস্তি মিলবে না বলেই মত প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভয়ের কোনও কারণ নেই কিন্তু সতর্ক থাকতে হবে। গত কালকের তুলনায় সামান্য বেড়েছে মৃত্যুহার। সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৭ লক্ষ ৯৭ হাজার ৯২ জন। মোট মৃত্যু ৫ লক্ষ ২৫হাজার ৪৭ জনের। তাই চিন্তা বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের।



Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...