Thursday, June 4, 2026

আগ্নেয়াস্ত্র হাতে স্যোশাল মিডিয়ায় হুমকি দিয়ে গ্রেফতার, কারণ শুনে হতবাক পুলিশ

Date:

Share post:

স্যোশাল মিডিয়ায় অনেক অদ্ভূত কাজ করেন অনেকেই। তার মাসুলও গুণতে হয় অনেক সময়। যেমন হল মালদহের এক বাসিন্দাকে। এক হাতে আগ্নেয়াস্ত্র হাতে আরেক হাতে তাজা বোমা নিয়ে সোশ্যাল মিডিয়াতে (Social Media) হুমকি দিচ্ছিলেন নাম দেব বল্লভ (Dev Ballav) নাম বছর তেতাল্লিশের এক ব্যক্তি। পুলিশ প্রশাসন থেকে সাংবাদিক- সবাই ছিল তাঁর হুমকির তালিকায়। সোশ্যাল মিডিয়াতে গত চারদিন ধরে এই ভিডিও ভাইরাল হয়। যা দেখে পুরাতন মালদহের পুলিশ তৎপরতা শুরু করে। পুরাতন মালদহের (Old Maldah) মুচিয়া নেমুয়া গ্রামে গিয়ে দেব বল্লভ গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় নাইন এমএম পিস্তল-সহ তাজা বোমা।

পুলিশ সূত্রে খবর, দুই বছর আগে দেব বল্লভের সঙ্গে স্ত্রী রীতার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপর থেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। নিজেকে গৃহবন্দি নেন। তারপর আচমকা তাঁর এমন ভিডিও দেখে চমকে যান পরিচিতরা। কেন তিনি এই কাজ করলেন- তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন- বিরোধীদের অ্যাকাউন্ট ব্লকের অনুরোধ মোদি সরকারের, চাঞ্চল্যকর তথ্য টুইটারের রিপোর্টে

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...