Saturday, June 20, 2026

বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, গ্রেফতার অল্ট নিউজের সাংবাদিক

Date:

Share post:

নরেন্দ্র মোদি সরকারের অসহিষ্ণুতা এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা ক্রমশই প্রকট হচ্ছে। দু’দিন আগেই অমিত শাহর ইশারায় পুলিশ গ্রেফতার করেছিল সমাজকর্মী তিস্তা শীতলাবাদকে। এবার দিল্লি পুলিশ গ্রেফতার করল অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। ২০২০ সাল থেকেই জুবেরের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার পরই জুবেরকে গ্রেফতার করা হয়েছে। অল্ট নিউজের সহকারি প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা জানিয়েছেন, সোমবার দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে জুবেরকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, জুবেরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর কপি চাওয়া হল দিল্লি পুলিশ দেবে না বলে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার জুবেরকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আরজি জানানো হবে ।

আরও পড়ুন- সোনিকা মৃত্যু মামলা: বিক্রমের আবেদন খারিজ হাইকোর্টে

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...