Wednesday, June 24, 2026

খড়গপুরে শুটআউট! জখম তৃণমূল নেতা

Date:

Share post:

রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রকাশ্যে চলল গুলি।গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। মৃতের নাম ভেঙ্কট রাও(৪২)। সোমবার রাতে খড়গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় মাতা মন্দিরের কাছে ঘটনাটি ঘটে।


আরও পড়ুন:আজ আসানসোলে মুখ্যমন্ত্রীর কর্মিসভা

পুলিস সূত্রের খবর, সোমবার রাত ১০টা নাগাদ মাতা মন্দিরের কাছে দাঁড়িয়ে ছিলেন ভেঙ্কট। সেই সময় স্কুটিতে চেপে মুখ ঢেকে আসে ৩ জন দুষ্কৃতী। ভেঙ্কটকে লক্ষ্য করে গুলি চালায় তারা। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভেঙ্কট। তাঁকে তড়িঘড়ি খড়গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


মৃতের পরিবার জানিয়েছেন,ভেঙ্কট একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রবিবারই চেন্নাই থেকে খড়গপুরে ফিরেছিলেন। তারপরই এই ঘটনা। পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন।

ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে খড়গপুর টাউন থানার পুলিস বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। হাসপাতালে যান খড়গপুর টাউন থানার আইসি এবং খড়গপুরের এসডিপিও দীপক সরকার।  খুনের কারণ খতিয়ে দেখছেন তাঁরা। অন্যদিকে ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যান, খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। তিনি বলেন, ‘‘ঠিক কী হয়েছে, পুলিশ তদন্ত করে দেখবে। ওঁর দুটো বাচ্চা আছে। পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।’’


Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...