Tuesday, June 23, 2026

সাতসকালেই বিধ্বংসী অগ্নিকাণ্ড রাজধানীতে, ভস্মীভূত কারখানার একাংশ

Date:

Share post:

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানীতে। বুধবার সকালে মঙ্গলপুরীর ফেজ-১এলাকার একটি কারখানায় আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।  খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৬টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানান যায়নি।


আরও পড়ুন: আজ জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ

বুধবার সাতসকালে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে মঙ্গলপুরীতে। কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা দমকলকে খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধ্বংসী আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে সেই চেষ্টা করে দমকলবাহিনী। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি বলে দমকল সূত্রের খবর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানায় কালো ধোঁয়া বেরোতে দেখেই দমকলে খবর দেন তাঁরা। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আগুনের তীব্রতা বাড়লেও তা সামাল দেন দমকলের আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনতে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং মেশিনও ব্যবহার করা হয় বলে জানায় দমকল।



Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...