Wednesday, March 25, 2026

রক্তচাপ বাড়িয়ে জিততে হল ভারতকে! শেষ ওভারে নায়ক উমরান

Date:

Share post:

ক্রিকেটীয় শক্তির বিচারে ডেভিড বনাম গোলিথের লড়াই ভারত বনাম আয়ারল্যান্ড। তাছাড়া প্রথম ইনিংসে ২২৭ রান তোলার পর ভারতের জয় নিয়ে সন্দেহ ছিল না। প্রশ্নটা ছিল আয়ারল্যান্ড কত ওভার খেলতে পারে। কিন্তু তাদের দুজন ওপেনিং ব্যাটসম্যান পল স্টারলিং এবং অ্যান্ডি ব্যালবার্নি যেভাবে শুরু করলেন দেখে মনে হচ্ছিল ভারতের কপালে দুঃখ আছে।

ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারেই স্টার্লিং ১৮ রান নিলেন। এরপর একাধিক আক্রমণাত্মক শট খেলতে দেখা গেল তাকে। ব্যক্তিগত ৪০ রানের মাথায় রবি বিষ্ণুইয়ের বলে বোল্ড হয়ে গেলেন। কিন্তু অধিনায়ক ব্যালবার্নি লড়াই চালালেন। ৬০ রান করে আউট হলেন হর্ষলের বলে।
নয় ওভারে ১০০ তুলে ফেলেছিল আয়ারল্যান্ড। এদিন দেখার ছিল উমরান মালিক কত ওভার বল করেন। তাকারের উইকেট নিলেন। তবে বেশ কিছু ওয়াইড বল করলেন। গতি অবশ্য ১৪৫-১৪৬ কিলোমিটার রাখলেন। কিন্তু এরপর টেকটর এবং ডকরেল মিলে আবার আইরিশদের লড়াইয়ে ফিরিয়ে আনলেন।
এত রান করেও ভারতকে এত চাপের মধ্যে থাকতে হবে বোঝা যায়নি। শেষ পর্যন্ত ভুবনেশ্বর আউট করলেন টেকটরকে (৩৯)। আসলে ছোট মাঠ এবং তার সঙ্গে আইরিশ ক্রিকেটারদের লড়াই ভারতের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল।শেষ ওভারে জয়ের জন্য আইরিশদের প্রয়োজন ছিল ১৭ রান।
হার্দিক পান্ডিয়া, বল তুলে দিলেন উমরান মালিকের হাতে। দেখার ছিল এই চাপ তিনি সামলাতে পারেন কিনা। দ্বিতীয় বল নো বল করলেন উমরান। তৃতীয় বলে বাউন্ডারি খেলেন। চতুর্থ বল ইয়র্কার। শেষ পর্যন্ত ভারত জিতে গেল ৪ রানে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...