Saturday, June 27, 2026

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

Date:

Share post:

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল। এমএস ধোনি এদিন একটা চেষ্টা করলেও ফের একবার ব্যর্থ ফিনিশার হয়ে উঠতে। শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) কাছে ২ রানে হেরে গেল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে আরও একটা ম্যাচ জিতে প্লেঅফ কার্যত পাকা করেই ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেভাবে এবার বিরাট কোহলিরা(Virat Kohli) খেলছে, তাতে তাদের যে সকলে তাদেরকে এবার জয়ের অন্যতম দাবীদার মনে করছে তা বলার অপেক্ষা রাখে না।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এমএস ধোনি(MS Dhoni)। ওপেনিংয়েই বিরাট কোহলি(Virat Kohli) ও জেকব বেথেলের ৯৭ রানের পার্টনারশিপ। বিরাট কোহলি করেছেন ৩৩ বলে ৬১ রান। তবে ওপেনিংয়ের দুই ব্যাটার ফেরার পরই আরসিবির ব্যাটিং লাইনআপ খানিকটা সমস্যায় পড়েছিল। শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের ঝোরো ইনিংসেই ২০০ রানের গন্ডী পার করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেফার্ড(Romario Shepherd)। আর তাতেই কার্যত বাজিমাত।

আরসিবির ২১৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালভাবেই করেছিল চেন্নাই সুপার কিংস। আয়ূশ মার্তের ৯৪ রানের ইনিংসে একসময় খানিকটা চাপে পড়ে গিয়েছিল আরসিবি। কিন্তু এরপরই ম্যাচের মোর ঘুরিয়ে দেন লুঙ্গি এনগিডি। আয়ূশের পাশাপাশি স্যাম কারানকেও সাজঘরে ফিরিয়ে দেন তিনি। যদিও রবীন্দ্র জাদেজা শেষপর্যন্ত ক্রিজে ছিলেন।

৭৭ রানের ইনিংসও খেলেন তিনি। তাঁর সঙ্গে ধোনির কয়েকটা বড় শট চেন্নাই সমর্থকদের আশাও জাগিয়েছিল। কিন্তু যশ দয়ালের কাছেই আটকে যান তিনি। সেইসঙ্গে চেন্নাইয়েরও সমস্ত আশা শেষ।

Related articles

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...