Saturday, April 4, 2026

চিনের চেষ্টা সত্ত্বেও BRICS সামিটে পাকিস্তানের উপস্থিতি আটকে দিল ভারত

Date:

Share post:

চিনের(China) তরফে চেষ্টার কোনও ত্রুটি রাখা হয়নি। যদিও সব চেষ্টায় জল ঢেলে ব্রিকস (BRICS) সামিটে পাকিস্তানের(Pakistan) উপস্থিতি আটকে দিল ভারত(India)। আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ভারতে এই সাফল্যকে বড় জয় হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল।

ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস (BRICS) গোষ্ঠী। গত ২৪ জুন শীর্ষ পর্যায়ের ভারচুয়াল বৈঠকে বসেন সদস্য দেশগুলির প্রতিনিধিরা। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির পাশাপাশি ওই বৈঠকে ‘পর্যবেক্ষক’ হিসেবে উপস্থিত ছিলেন ইরান, মিশর, ফিজি, আলজেরিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার রাষ্ট্রনেতারা। এই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে পাকিস্তানকে ঢোকানোর আপ্রাণ চেষ্টা চালায় বেজিং। যদিও শেষ পর্যন্ত নয়াদিল্লির আপত্তিতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পর্যবেক্ষক হতে পারেননি। এরপর সোমবার পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, “আমাদের নিয়ে একটি সদস্য দেশের আপত্তি ছিল।”

উল্লেখ্য, এবার এই সম্মেলনের আয়জন দেশ ছিল চিন। বর্তমানে বিশ্বের গড় অভ্যন্তরীণ উৎপাদনের ২৫ শতাংশেরও বেশি এই গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সম্মিলিত জিডিপি। এ বারের বৈঠকে আলোচনা হয় ‘ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ (এনডিবি)-কে আরও প্রসারিত কীভাবে করা যায় তা নিয়ে। পাশাপাশি জোটে নতুন সদস্য নেওয়ার বিষয়টি নিয়েও কথা হয়। তবে তার আগেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন জোট সম্প্রসারণে ভারতের আপত্তি নেই। কিন্তু পাকিস্তান হলে সেখানে ভারতের আপত্তি রয়েছে। ভারতের এই আপত্তির জেরেই শেষ পর্যন্ত পর্যবেক্ষক হিসেবে উপস্থিতিতেও বাতিল হয় পাকিস্তানের নাম।


Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...