Saturday, April 4, 2026

দুর্নীতির অভিযোগ, পদ খোয়ালেন শাসনের তৃণমূল অঞ্চল সভাপতি

Date:

Share post:

দীর্ঘদিন  একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন এলাকাবাসী। আর যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, নাম শহিদুল ইসলাম। শাসনের এই তৃণমূল সভাপতির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়ছিল দলের কাছে। এমনকি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্যদের একাংশও তাঁর বিরুদ্ধে দলের উচ্চস্তরে অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, দলের কেউ দুর্নীতিতে যুক্ত থাকলে রেয়াত করা হবে না। আর তারই ফলস্বরূপ শাসনের সভাপতির পদ কেড়ে নিলো।

আরও পড়ুন- বারুইপুরে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন কুণাল-বাবুল-দেবাংশুরা

স্থানীয় বাসিন্দারা বলছেন, শহিদুলের পদ কেড়ে নেওয়ায় আমরা খুশি। দুর্নীতির অভিযোগে ডুবেছিল শাসকদলের ওই নেতা। এমনকী তিনি পরকীয়ায় জড়িত বলেও অভিযোগ। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা দুর্নীতির অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এবং বলেছেন, দলের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি। দীর্ঘদিন মানুষের পাশে থেকে কাজ করেছি কিন্তু কোনওদিন দুর্নীতির সঙ্গে আপোস করিনি।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...