Saturday, April 4, 2026

মেঘালয়ে সদস্য সংগ্রহ অভিযান তৃণমূলের, 9687796877-তে মিসড কল দিন: অভিষেক

Date:

Share post:

কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর মেঘালয়ে(Meghalaya) এখন প্রধান বিরোধী দল তৃণমূল(TMC)। এবার তৃণমূলের লক্ষ্য মেঘালয়ের পুতুল সরকারকে সরিয়ে তৃণমূলকে প্রতিষ্ঠা করার। আর সেই লক্ষ্যে মেঘালয়ে সদস্য গ্রহন অভিযানের সুচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বুধবার শিলংয়ের তৃণমূলের কর্মিসভায় দলীয় সদস্য হওয়ার জন্য 9687796877 নম্বরের উদ্বোধন করলেন অভিষেক। রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন এই নম্বরে মিসড কল(Missed call) দিয়ে তৃণমূলের সদস্য হওয়ার জন্য।

এদিন শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত তৃণমূলের কর্মিসভায় উপস্থিত হয়ে অভিষেক বলেন, “গত সাড়ে চার বছরে মেঘালয়বাসীর সঙ্গে যে প্রতারণা হয়েছে তার বিরুদ্ধে লড়বে তৃণমূল। আগামী ৬ মাসের মধ্যে দুর্নীতিগ্রস্থ মেঘালয় সরকারকে উৎখাত করতে হবে। আমি সদস্য সংগ্রহ অভিযান শুরু করলাম। সব জায়গায় সব বাড়িতে আমরা যাব।” একইসঙ্গে তিনি বলেন, “9687796877 নম্বরে মিসড কল দিন এবং দলের সদস্য হোন। আমরা কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করব। এই দূর্নীতি যুক্ত সরকারকে সরাতেই হবে। এই ৬ মাসে আপনারা আমাকে যখন যেখানে ডাকবেন সেখানে যাব।”

একইসঙ্গে মেঘালয়ের কংগ্রেস ও বিজেপিকে একহাত নিয়ে অভিষেক বলেন, “এটা একমাত্র রাজ্য যেখানে কংগ্রেস-বিজেপিকে, বিজেপি-কংগ্রেসকে সমর্থন করে। কংগ্রেস-বিজেপির আঁতাত সামনে এনেছে মেঘালয়। এরজন্য মেঘালয়বাসীকে ধন্যবাদ। আমি মুকুল সাংমাকে ধন্যবাদ দেব যে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন। আমার অনুরোধ, বিজেপিকে ওদের পথ দেখিয়ে দিন। সূর্য পূর্ব দিকে ওঠে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই পূর্ব দিক থেকেই।” উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য শাখার সভাপতি চার্লস পিংরোপ, বিরোধী দলনেতা মুকুল সাংমা সহ দলের পর্যবেক্ষক মানস ভুঁইয়া ও সহ পর্যবেক্ষক সব্যসাচী দত্ত।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...