Wednesday, June 24, 2026

‘বাংলার বাড়ি’: আপাতত বন্ধ নাম নথিভুক্তের কাজ, কেন কেন্দ্রের বঞ্চনা? দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম নিয়ে জটিলতা। কেন্দ্র প্রকল্পের বরাদ্দ টাকা দিচ্ছে না বাংলাকে। বুধবার, দুর্গাপুর দুই বর্ধমানের (Bardhawan) প্রশাসনিক বৈঠক থেকে এই বিষয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, “রাজস্থানের প্রকল্প যদি ‘রাজস্থান বাড়ি‘ হয়, তাহলে এখানকার প্রকল্প ‘বাংলার বাড়ি’ কেন হবে না। এই প্রকল্পের কাজে ৪০ শতাংশ অর্থ রাজ্য ব্যয় করে।”

মুখ্যমন্ত্রী জানান, বাংলার বাড়ি প্রকল্পে প্রতিবছর কত বাড়ি দেওয়া হবে, সেই সংক্রান্ত একটি তালিকা তৈরি করে কেন্দ্র। কিন্তু এ বছরে তা করা হয়নি। ফলে নতুন তালিকা তৈরি করা না হয়, জেলা প্রশাসনকে সেই নির্দেশ দেন মমতা। কেন্দ্র সহযোগিতা না করলে নতুন কাজ করা যাবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। যে গুলি তালিকাতে ছিল সেগুলিও পিছিয়ে দেওয়া হয়েছে। মমতা বলেন, ”আমি দিল্লিতে যাব, কোন অপরাধে অপরাধী করা হল, তা জানতে চাই।”


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...