Wednesday, June 24, 2026

মালদহ মেডিকেল কলেজ এলাকায় হাই ড্রেন দখলকারীদের উচ্ছেদ করল পুরসভা

Date:

Share post:

মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় হাই ড্রেন দখলকারীদের উচ্ছেদ করল ইংরেজবাজার
পুরসভা।  সম্প্রতি ওই এলাকা থেকে জবরদখল তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কিন্তু তারপরেও হোটেল এবং অন্য দোকান সরাননি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বুধবার সকাল দশটা নাগাদ নিজে দাঁড়িয়ে থেকে জেসিবি মেশিন দিয়ে হাইড্রেন দখলকারীদের উচ্ছেদ করালেন
কৃষ্ণেন্দু। চেয়ারম্যান বললেন, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ড্রেনের উপর জবরদখল করে হোটেল এবং বিভিন্ন দোকান তৈরি করা হয়েছিল। তাদের ফেলা আবর্জনায় ড্রেনের মুখ বন্ধ হয়ে যাচ্ছিল।  ফলে অল্প বৃষ্টিতেই ভেসে যায় মালদহ মেডিকেল কলেজ সহ সংলগ্ন এলাকা। বার বার বলা সত্ত্বেও তার ওঠেনি। তাই এদিন জবর দখল উচ্ছেদ করা হল।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...