Wednesday, June 24, 2026

৬ মাসের মধ্যে মেঘালয়ের দুর্নীতিগ্রস্ত পুতুল সরকারকে উৎখাতের ডাক অভিষেকের

Date:

Share post:

কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর মেঘালয়ে(Meghalaya) এখন প্রধান বিরোধী দল তৃণমূল(TMC)। লক্ষ্য এবার বিজেপির হাতের পুতুল হয়ে বসে থাকা কনরাড সাংমার সরকারকে উৎখাতের। এই লক্ষ্যে বুধবার শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত তৃণমূলের কর্মীসভা থেকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। কর্মীদের টার্গেট দিলেন আগামী ৬ মাসের মধ্যে মেঘালয়ের দুর্নীতিগ্রস্ত পুতুল সরকারকে উৎখাত করতে হবে। তার জন্য কর্মীরা যখন যেখানে তাঁকে ডাকবেন, উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার শিলংয়ে পা রেখে সেখানে তৃণমূলের দলীয় অফিস উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কর্মীসম্মেলনে উপস্থিত হয়ে তিনি বলেন, “সবাইকে ধন্যবাদ এখানে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য। এখনও নির্বাচনের ৬ মাস বাকি রয়েছে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে।” এরপরই বর্তমান সরকারকে তোপ দেগে অভিষেক বলেন, “মেঘালয় দিল্লি বা গুজরাটের কাছে মাথা নত করবে না। উত্তর পূর্ব ভারত ভগবানের, শান্তির, সম্প্রীতির। মেঘালয় তার আত্মসম্মান বিসর্জন করবে না কখনই। ২০১৮ সালে মানুষের ভোটে এখানে যারা ক্ষমতায় এসেছে তারা মানুষের জন্য কাজ করছে না। বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে।” পাশাপাশি তৃণমূল প্রসঙ্গে বলেন, “তৃণমূল ক্ষমতায় আসার পর মেঘালয়কে বাংলা শাসক করবে না। তৃণমূল একটি ভিত্তি। মেঘালয়কে শাসন করবে এখানকার ভূমিপুত্র। এখানের অধিবাসী খাসি, গারো, জয়ন্তিয়ারাই থাকবেন কারণ মুকুল সাংমা সহ বিধায়করা এখানেরই স্থানীয় বাসিন্দা।”

একইসঙ্গে অভিষেক যোগ করেন, “এটা একমাত্র রাজ্য যেখানে কংগ্রেস-বিজেপিকে, বিজেপি-কংগ্রেসকে সমর্থন করে। কংগ্রেস-বিজেপির আঁতাত সামনে এনেছে মেঘালয়। এরজন্য মেঘালয়বাসীকে ধন্যবাদ। আমি মুকুল সাংমাকে ধন্যবাদ দেব যে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন। আমার অনুরোধ, বিজেপিকে ওদের পথ দেখিয়ে দিন। সূর্য পূর্ব দিকে ওঠে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই পূর্ব দিক থেকেই।” এরপরই সুর চড়িয়ে অভিষেক বলেন, “গত সাড়ে চার বছরে মেঘালয়বাসীর সঙ্গে যে প্রতারণা হয়েছে তার বিরুদ্ধে লড়বে তৃণমূল। আগামী ৬ মাসের মধ্যে দুর্নীতিগ্রস্ত মেঘালয় সরকারকে উৎখাত করতে হবে। আমি সদস্য সংগ্রহ অভিযান শুরু করলাম। সব জায়গায় সব বাড়িতে আমরা যাব। মিসড কল দিন ৯৬৮৭৭ ৯৬৮৭৭ নম্বরে। কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করব। এই দূর্নীতি যুক্ত সরকারকে সরাতেই হবে। এই ৬ মাসে আপনারা আমাকে যখন যেখানে ডাকবেন সেখানে যাব।”

এরপর সরাসরি মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে তোপ দেগে অভিষেক বলেন, “মিথ্যা কথা বলে সরকারে এসেছেন কনরাড। এই মুখ্যমন্ত্রী রাজ্যে বন্যা দুর্গতদের পাশে না থেকে দিল্লিতে ডিনার পার্টিতে যোগ দেন। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করছি, সীমান্ত সমস্যা মেটাতে কী ব্যবস্থা নিচ্ছেন?” একইসঙ্গে তিনি বলেন, “করোনা যেমন ভাইরাস এবং তার ভ্যাকসিন যেমন কোভিশিল্ড। ঠিক তেমনি এনপিপি হল ভাইরাস, আর এর ভ্যাকসিন তৃণমূল।”


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...