Saturday, June 20, 2026

গ্রামীণ রাস্তা না হলে ভোট নেই: কেন্দ্রের বঞ্চনা, রাস্তার ভার পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদকে দিলেন মমতা

Date:

Share post:

গ্রামীণ রাস্তা ভালো না হলে কেউ ভোট দেবে না। পঞ্চায়েত ভোটকে নজরে রেখে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, দুই বর্ধমানের (Burdwan) প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক (Administrative Meeting) করেন মুখ্যমন্ত্রী। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে গ্রামীণ রাস্তা তৈরির টাকা না দেওয়ার অভিযোগ করেন তিনি। বলেন, গ্রামীণ রাস্তা, ১০০ দিনের কাজ, ‘বাংলার বাড়ি’, কোনও প্রকল্পেরই টাকা দিচ্ছে না কেন্দ্র। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিকে নিজেদের দায়িত্বে রাস্তার কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (CM)। দরকারে বিধায়ক-সহ জন প্রতিনিধিরা রাস্তা তৈরিতে নিজেরাই মাথায় ইট বইবেন- বার্তা তৃণমূল সুপ্রিমোর। “আমিও নিজে ইট বইয়ে গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম”- পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে এই কথা জানান মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোট ঘোষণা হলে আর রাস্তা তৈরি করা যাবে না। তাই দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

এদিনের বৈঠকে ছিলেন ডিএম (DM), এসপি (SP), বিডিও (BDO), সাংসদ, বিধায়করা। সারা রাজ্যের সব জেলার ডিএম এসপি-সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নব নির্বাচিত আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক কাজের দক্ষতায় মুগ্ধ তিনি।

১০০ দিনের কাজের টাকা না পাওয়া নিয়ে এদিন ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, ৬ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না শ্রমিকরা। যেখানে ১৫ দিনের মধ্যেই টাকা দেওয়ার কথা। জেলাশাসকদের নির্দেশ দেন, পিডব্লিউডি (PWD), জলধরো জলভরো-সহ যে সকল প্রকল্পের কাজে বাইরের লোক ব্যবহার করা হয়, সেখানে আপাতত জব কার্ড যাঁদের রয়েছে, তাঁদের নেওয়া হোক।রাস্তা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র রাস্তা তৈরি টাকা দেওয়া বন্ধ করেছে। তিনি নির্দেশ দেন জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি যে অর্থ পায়, সেই অর্থ গ্রামীণ রাস্তা তৈরিতে কাজে লাগাতে হবে।

দুই বর্ধমানেই বালি খাদান রয়েছে। এক্ষেত্রে ই-টেন্ডার বাধ্যতামূলক করতে বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানান, ই-টেন্ডার হলে সরকারের রাজস্ব বাড়বে। এই বৈঠক থেকে ১৯০ কোটি টাকা খরচ করে নির্মিত বিদ্যাধরী সেতু উদ্বোধন করেন মমতা।



Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...