তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) চাঁছাছোলা ভাষায় ধুয়ে দিলেন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঋতব্রতর দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে বেলেঘাটার তৃণমূল বিধায়ক বলেন, তৃণমূলের টাকা যদি এতই খারাপ তাহলে অবিলম্বে সেই টাকা ফেরত দিন ঋতব্রতরা।
Sponsored

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ও তাঁর অনুগামীরা। সেই প্রসঙ্গ টেনেই এদিন তীক্ষ্ণ সুরে প্রশ্ন তোলেন কুণাল। বলেন, "তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে যদি প্রশ্নই থাকে, তাহলে যাঁরা অভিযোগ তুলছেন, অর্থাৎ চাটন-ঋত বা তাঁর অনুগামী বিধায়করা, তাঁদের কাছে আমাদের একটা সোজাসুজি প্রশ্ন আছে- তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি খারাপই হয়ে থাকে, তাহলে নির্বাচনের আগে টিএমসি-র তরফ থেকে এই চাটন ঋতদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছিল কি হয়নি?" আরও পড়ুন: নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী
কুণাল আরও যোগ করেন, এই বিধায়করা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে ঋতব্রতরা খরচের যে হিসাব জমা দিয়েছেন, তাতে পরিষ্কার বলা আছে যে তাঁরা তৃণমূলের দেওয়া টাকাই নির্বাচনে খরচ করেছেন। তৃণমূল বিধায়কের তোপ, "ভোটে জিততে দলের টাকা ব্যবহার করলেন, আর জিতে গিয়ে এখন প্রশ্ন তুলছেন! এ কেমন দ্বিচারিতা? যদি টাকা নিয়ে কোনও বিতর্ক থেকেই থাকে, তবে নিলেন কেন? অবিলম্বে সেই টাকা ফেরত দিন। পার্টির অ্যাকাউন্ট থেকে জেতার জন্য কত টাকা গিয়েছিল, সেটা বলুন এবং ফেরত দিন!"
এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডাক পেলেও কুণাল ঘোষ কেন যাননি, তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, অন্য কোনও দিনকে তাঁরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানেন না। তাঁর কথায়, "আমরা দলমত নির্বিশেষে পয়লা বৈশাখকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বৈঠক করেছিলেন। সেখানে বড় বড় রাজনীতিবিদ ও শিক্ষাবিদরাও এই দিনটাকেই স্বীকৃতি দিয়েছেন। ফলে আমি আলাদা করে অন্য কোনও দিন কেন পালন করতে যাব?" রাজনৈতিক মহলের মতে, দলেরই বিধায়কের বিরুদ্ধে কুণাল ঘোষের এই তীব্র আক্রমণ আগামী দিনে তৃণমূলের অন্দরে সমীকরণ কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
11h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
21h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
