Saturday, April 4, 2026

ত্রিপুরার বিপ্লব জমানার মন্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক করল দিল্লি পুলিশ

Date:

Share post:

একটি আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জামাতিয়াকে দিল্লি ত্রিপুরা ভবন থেকে আটক করল পুলিশ। মেবার কুমার জামাতিয়া কয়েক মাস আগে পর্যন্ত ত্রিপুরায় বিজেপি পরিচালিত ডাবল ইঞ্জিন সরকারের মন্ত্রী ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ক্যাবিনেটে আদিবাসী জনকল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন মেবার কুমার জামাতিয়া। এই বিধায়ক বিপ্লব দেব ঘনিষ্ঠ বলেই পরিচিত ত্রিপুরা রাজ্য রাজনীতিতে।

জানা গিয়েছে, দিল্লিতে গিয়ে ত্রিপুরা ভবনে উঠেছিলেন মেবার কুমার জামাতিয়া। সেখানেই ছিল ত্রিপুরার এক আদিবাসী ছাত্রী। সে দিল্লিতে পড়াশুনা করে। ওই ছাত্রী মেবার কুমার জামাতিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে পুলিশের কাছে। এরপর তদন্তে নেমে ত্রিপুরা ভবনে যায় দিল্লি পুলিশ। এবং সেখান থেকেই বিপ্লব দেব জমানার মন্ত্রীকে।

দিল্লি ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্ট কমিশনার রঞ্জিত দাস ত্রিপুরা সরকারকে গোটা বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ওই কিশোরী পুলিশে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই দু’দুবার ত্রিপুরা ভবনে যায় পুলিশ। অনেকের সঙ্গে কথা বলে দিল্লি পুলিশ। এবং বুধবার সকালে ত্রিপুরা ভবনে গিয়ে পুলিশ মেবার কুমার জামাতিয়াকে আটক করে।

আরও পড়ুন- আবেগ নয়, পাহাড়ের উন্নতিতে বাস্তব পদক্ষেপ করতে হবে: GTA-র ভোটে জিতে বার্তা অনীত থাপার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...