Friday, June 12, 2026

Corona: চিন্তা বাড়াচ্ছে কোভিড-গ্রাফ, ফিরছে অতীতের স্মৃতি

Date:

Share post:

করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ফের বছর দুয়েক আগের স্মৃতি উস্কে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবারও দেশের সার্বিক করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, একই ছবি সক্রিয় রোগীর পরিসংখ্যানেও। এদিনের সার্বিক পরিসংখ্যান চতুর্থ ঢেউয়ের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০ জন। দেশে ক্রমশ চোখ রাঙাচ্ছে কোভিড পরিস্থিতি। মাসখানেক আগেও যা ছবি ছিল তা একেবারেই বদলে গেছে। আগের দিনের চেয়ে সামান্য কিছুটা কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু সংক্রমণ-গ্রাফের কারণেই রয়ে গিয়েছে চিন্তা। টানা নতুন সংক্রমণের জন্য শুক্রবারের বুলেটিন অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেস পেরিয়ে গিয়েছে এক লক্ষ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৩৬ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৪১৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৩৯ জনের। রেলকর্মীদের মধ্যে ফের বাড়ছে কোভিড (COVID-19) সংক্রমণ। আর তাতেই চরম উদ্বেগে রেল প্রশাসন। পূর্ব রেল সূত্রে খবর, বুধবার নাইসেডে (NICED) ১১ জনের নমুনা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার পজিটিভ রিপোর্ট আসে। বুধবার ৩৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছিল। ইতিমধ্যে আক্রান্ত ১৭ জন রেলকর্মীকে বিআর সিং হাসপাতালে ভরতি করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেল থেকে বুধবার ১৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার ১৫ জনেরই পজিটিভ রিপোর্ট এসেছে। রেল চত্বরে করোনার বাড়বাড়ন্তের দিকে নজর বাড়ানো দরকার বলে মনে করেছেন রেলকর্মীরাই।



Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...