Wednesday, June 24, 2026

Export Duty: পেট্রোল-ডিজেলের উপর রফতানি শুল্ক বৃদ্ধি করল কেন্দ্র

Date:

Share post:

জ্বালানি রফতানিতে এবার শুল্ক বৃদ্ধি করল কেন্দ্র। পেট্রল, ডিজেলের পাশাপাশি অটোমেটিক ট্রান্সমিশন ফুয়েল (ATF) এবং ক্রুড অয়েল (Crude Oil) রফতানির ক্ষেত্রেও শুল্ক বৃদ্ধি করেছে কেন্দ্র। দেশীয় বাজারে জ্বালানি (Fuel)যাতে যথেষ্ঠ পরিমাণে মজুত থাকে, সেকারণে কেন্দ্রের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু আভ্যন্তরীণ বাজারে (Domestic Market) পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ কতটা কার্যকরী হবে তা নিয়ে বড় প্রশ্ন!

শুক্রবার রফতানি শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্র। সরকার রফতানিকারীদের ডোমেস্টিক মার্কেটে তাদের পেট্রোলের ৫০ শতাংশ এবং ডিজেলের ৩০ শতাংশ বিক্রি করার নির্দেশ দিয়েছে। জানা গেছে পেট্রোলে প্রতি লিটারে ৫ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ১২ টাকা শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অটোমেটিক ট্রান্সমিশন ফুয়েলের (ATF)ক্ষেত্রে প্রতি লিটারে ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে এই নির্দেশ থেকে বাদ রাখা হয়েছে নেপাল ও ভুটানকে। ওই দুই দেশের ক্ষেত্রে বর্ধিত শুল্ক বলবৎ হবে না। তেল সংস্থাগুলিকে জানান হয়েছে, যে কোম্পানিগুলি বাইরে থেকে অপরিশোধিত তেল আমদানি করে আবার বিদেশের বাজারে বিক্রি করে। সেই কোম্পানিগুলিতে অপরিশোধিত তেল শোধনের পর আমদানির কমপক্ষে ৫০ শতাংশ দেশীয় বাজারেই বিক্রি করতে হবে।



Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...