Wednesday, June 24, 2026

বাড়ির মহিলাদের রণংদেহি মূর্তি সঙ্গে সারমেয়: কালীঘাটে ধরা পড়ল চোর

Date:

Share post:

বাড়ির মহিলাদের রণংদেহি মূর্তিতে ধরা পড়ল চোর। শুক্রবার, ভোররাতে ঘটনাটি ঘটেছে কালীঘাটের (Kalighat) ১৪নং ভট্টাচার্য লেনে। ভোর পাঁচটা নাগাদ এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। আওয়াজ পেয়ে ঘরে ঢুকে চোরকে দেখে ধরার চেষ্টা করেন বাড়ির সদস্যা দীপা চক্রবর্তী (Dipa Chakrabarti)। ওই ঘরেই ঘুমোচ্ছিলেন তাঁর ননদ রত্না চট্টোপাধ্যায়। চেঁচামেচিতে ঘুম ভেঙে উঠে তিনিও চোরকে ধরার চেষ্টা করেন। চিৎকার শুনে ঘরে ঢোকেন ওই বাড়ির আরেক সদস্য প্রসেনজিৎ চক্রবর্তী (Prasenjit Chakraborty)। পরিস্থিতি বেগতিক দেখে ধারালো অস্ত্র দিয়েই প্রসেনজিতের গলা, মাথায়, পিঠে একাধিক কোপ মারে চোর। ঘটনাস্থেল যান প্রসেনজিতের দিদি পিঙ্কি চক্রবর্তী। তাঁকেও আক্রমণ করা হয়। আঘাত সহ্য করেই চোরকে ধরে ফেলেন পিঙ্কি। বাড়ির কুকুর রকিও অভিযুক্তের পা ধরে। আটকে পড়ে চোর। পরে পুলিশের হাতে চোরকে তুলে দেওয়া হয়।

পরিবারের সদস্যদের দাবি, বাড়িতে বিগ্রহ ছিল। সেখান থেকে সোনার গয়না, নগদ টাকা চুরি করেছে দুষ্কৃতী। এমনকী, ফ্রিজ থেকে আইসক্রিমও খেয়েছে বলে অভিযোগ। বাড়ির পাশের গলি থেকে কাগজে মোড়া গয়না উদ্ধার করেন স্থানীয় এক বাসিন্দা। অনুমান, প্রথমে চুরি করে আবার ওই বাড়িতে হানা দেয় চোর।

আরও পড়ুন- Export Duty: পেট্রোল-ডিজেলের উপর রফতানি শুল্ক বৃদ্ধি করল কেন্দ্র

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...