Monday, March 16, 2026

মর্মান্তিক, দিঘায় সমুদ্রে স্নানের সময় বাজ পড়ে মৃত্যু দুই পর্যটকের; আহত তিন

Date:

Share post:

সমুদ্রে স্নান করতে নেমে ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের।আজ, রথযাত্রার দিন সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ২ পর্যটকের, আহত আরও ৩ । দুর্ঘটনাটি ঘটে নিউ দিঘার ক্ষণিকাঘাটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল পর্যটক দিঘা বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। আচমকাই অঝোর ধারায় বৃষ্টি নামে। বাজ পড়তে থাকে ঘনঘন! বজ্রাঘাতেই মৃত্যু হয় দুই পর্যটকের।
শুক্রবার দিঘার ক্ষণিকাঘাটে এই দুর্ঘটনায় নিহতদের নাম সুগম পাল(২৪) এবং শুভজিৎ পাল(২৫)। সুগমের বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে। শুভজিৎ পাল নদিয়ার কল্যাণীর শহিদপল্লী এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ ISL: আইএসএলের রোডম্যাপ তৈরির বৈঠকে গরহাজির ইস্টবেঙ্গল: সূত্র
জানা গিয়েছে, রথযাত্রার দিন সকালে দিঘায় পৌঁছন পাঁচ বন্ধু। দেবাশীষ বিশ্বাস নামে মৃতদের এক বন্ধু জানান তিনি, সুগম, সুগমের স্ত্রী তিয়াশা, শুভজিৎ ও সমির পাত্র নামে আরও এক বন্ধু দিঘায় আসেন। সমুদ্রে স্নানে নেমেই বিপত্তি। বাজ পড়ে মৃত্যু হয় সুগম ও শুভজিতের। মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় দিঘা থানার পুলিশ। ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মৃত সুগমের স্ত্রী তিয়াশা। বছরখানেক আগেই বিয়ে হয়েছে তিয়াসা ও সুগমের। প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্রে নেমে সকলেই ছবি তুলছিলেন। হঠাৎ-ই বৃষ্টি শুরু হয়। আচমকাই বাজ পড়ে, জলের মধ্যেই লুটিয়ে পড়েন দু’জন। বাকি তিন জন কম-বেশি আহত হন। নুলিয়া ও পুলিশকর্মীরা তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...