Saturday, June 27, 2026

প্রকাশ্যে বিজেপির মিথ্যাচার! শুভেন্দুর কনভয়ে ধাক্কা মারেনি ট্রাক, স্পষ্ট সিসি ক্যামেরার ফুটেজে

Date:

Share post:

শুক্রবার পূর্ব মেদিনীপুরের মারিশদায় জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) কনভয়ের (Convoy) একটি গাড়ি। গাড়িতে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেউই আহত হননি। এই ঘটনায় জলঘোলা করতে শুরু করে বিজেপি (BJP)। কিন্তু শনিবার সিসিটিভি (CCTV) ফুটেজ সামনে আসতেই সত্য প্রকাশ্যে আসে। দেখা যায়, কীভাবে মিথ্যে কথা রটিয়েছে গেরুয়া শিবির। অতি দ্রুত গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের পাইলট কারই ট্রাকে ধাক্কা দেয়। আর উল্টে জওয়ানরা মারধর করেন সেখানকার একটি বাসের চালককে। এই কারণে জওয়ানদের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে।

সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট শুভেন্দুর কনভয় জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় কনভয়ের পাইলট গাড়িটি। সামনে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে সেটি। সেই সময়ে ওখানকার পেট্রোল পাম্পে তেল ভরাতে ঢুকছিল একটি বাস। উল্টে বাসচালককে শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। মারিশদা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বাস চালক। সিআরপিএফের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে কোনও ট্রাক শুভেন্দুর কনভয়ে ধাক্কা দেওয়ার প্রশ্নই ওঠে না। তীব্র গতির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে পাইলট কারটিই ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ট্রাকে। অথচ এই নিয়ে বিজেপি রাজনৈতিক কূটকচালি শুরু করে দিয়েছিল। তবে, সিসি ক্যামেরার ফুটেজ সামনে আসায় এখন সবকিছুই দিনের আলোর মতো স্পষ্ট।

আরও পড়ুন- থাকা হল না নতুন বাড়িতে! কফিনবন্দি হয়ে ফিরছেন বনগাঁর সেনা জওয়ান

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...