Saturday, April 4, 2026

তথাকথিত বামপন্থী বিজ্ঞদের জন্য শেষযাত্রাতেও স্বস্তি পেলেন না তরুণ মজুমদার

Date:

Share post:

চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোকজ্ঞাপন করেছেন। রাজ্য সরকারের তরফে শেষশ্রদ্ধা নিবদনে সমস্ত আয়োজনের ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল। কিন্তু প্রয়াত পরিচালকের পরিচালকের পরিবারের পক্ষে অন্যরকম সিদ্ধান্ত নেওয়া হয়। তাই কোনও শোকমিছিল বা রীতি মেনে রবীন্দ্রসদনে তাঁর দেহ রাখা হয়নি।

এদিকে প্রয়াত পরিচালকের শেষ ইচ্ছা মেনে তাঁর কর্মভূমি টালিগঞ্জের NT-1স্টুডিওতে তরুণ মজুমদারের মরদেহ আনা হয়। কিন্তু মাত্র ১৫ মিনিট! অনুরাগীরদের শেষশ্রদ্ধা জানানোর আগেই NT-1স্টুডিও থেকে জপরিচালক তরুণ মজুমদারের দেহ নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। যেখানে তাঁর শেষইচ্ছা অনুসারে মরণোত্তর দেহদান করা হয় অটোনমি বিভাগে।

এত পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সুর কাটে অন্য জায়গায়। SSKM থেকে যখন তাঁর মরদেহ পৌঁছয় NT-1 স্টুডিওতে, যেখানে শেষশ্রদ্ধা জানাতে অপেক্ষা করছিলেন তরুণবাবুর অসংখ্য গুণগ্রাহী, সেখানে শববাহী গাড়ি থেকে নামানোই হল না তাঁর মৃতদেহ।

যা নিয়ে বিতর্কের সূত্রপাত। টানাপোড়েন চলে অভিনেতা তথা সিপিএম নেতা দেবদূত ঘোষ ও পরিচালকের এক আত্মীয়র মধ্যে। জানা যায়, দেবদূত ঘোষ একেবারেই চাননি মরদেহ গাড়ি থেকে নামানো হোক, অন্যদিকে তরুণ মজুমদারের আত্মীয়র দাবি, পরিচালক নাকি নিজেই চেয়েছিলেন তাঁর প্রয়ানের পর অন্তত কিছুক্ষণের জন্য NT-1 স্টুডিওতে রাখা হোক তাঁকে।

সেই ইচ্ছাপূরণ হয়নি দেবদূত ঘোষকে মতো বামপন্থী কিছু অভিনেতার জন্য। প্রথমে মৃতদেহ স্টুডিওতে নামাতে বাধা, তারপর খুঁজেও পাওয়া যায়নি স্টুডিওতে তরুণ মজুমদারের ঘরের চাবি। যে ঘরে বসে একের পর এক কালজয়ী চিত্রনাট্য লিখেছেন পরিচালক।

সব মিলিয়ে এমন পরিস্থিতিতে হতাশ হয়েছেন পরিচালককে শেষশ্রদ্ধা জানাতে আসা অনুরাগীরা। এমনকী, শেষবারে মতো পরিচালককে চোখের দেখা দেখতে পারেননি অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর মতো বামপন্থী অভিনেত্রীও।আক্ষেপ ঝরে পড়ছে তাঁর গলা থেকেও।

আরও পড়ুন- India Team: শেফালি-স্মৃতির দুরন্ত ইনিংসের সুবাদে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয় হরমনপ্রীতদের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...